1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সদরপুরের চন্দ্রপাড়া দরবার শরীফে ওরছ অনুষ্ঠিত

মোঃ ওয়াহিদুজ জামান,প্রকাশক ও সম্পাদক

 

ওয়াহিদুজ জামান,ফরিদপুর –

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী। বুধবার ১৫ জানুয়ারি বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে বাৎসরিক ওরছ উদযাপিত হয়েছে। মোনাজাতে তামাম জাহানের সমস্ত ওলী-আল্লাহ, গাউছ কুতুব, ‍‍`নজীব, নুজবা, নুব্বা, আখইয়ার, আবদাল, আওতাদদের হুজুরে সওয়াব পৌছানো হয় এবং দেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এদিন কুয়াশা শীত উপেক্ষা করে দেশ-বিদেশ থেকে অগণিত ভক্ত, আশেক-জাকের ও ধর্মপ্রাণ মুসল্লীরা মোনাজাতে অংশ নেন।

চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্সবন্দী মোজাদ্দেদী (রহ.) পীর কেবলাজানের বেছালত উপলক্ষ্যে অনুষ্ঠিত ওরছে আগের দিন থেকেই দূর-দুরান্ত হতে ভক্তরা দরবার শরীফে আসতে থাকেন।

মঙ্গলবার বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিকির-আজকার ও শরীয়ত-তরীকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্সবন্দী মোজাদ্দেদী আল ওয়াইসি আখেরি মোনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট