1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের সমর্থনে ভাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক স্বাধীনতার কন্ঠ নিউজ ডেস্ক:

 

ওয়াহিদুজ জানান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর :

আজ সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাঠে এসে শেষ হয়।
বিশাল এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে কাউলীবেড়া দারুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা শফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে এবং মাওলানা তরিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ভাঙ্গা মাদ্রাসার খতিব মাওলানা মাসুদুর রহমান, সদরপুর ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, ভাঙ্গা উপজেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি ক্বারী আব্দুল আজিজ, ঢাকা মহানগর বাংলাদেশ ইসলামী আন্দোলনের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, হাফেজ ওবাদা, সাংবাদিক সহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর যে বর্বর হামলা চালাচ্ছে, তা মানবতার বিরুদ্ধে যুদ্ধ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ইসরায়েল ও ইয়াহুদিদের সব পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি।”

তারা আরও বলেন, “বাংলাদেশের যুবসমাজ জিহাদের জন্য প্রস্তুত রয়েছে। ফিলিস্তিনের পাশে থেকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েও লড়তে প্রস্তুত আমরা। জাতিসংঘকে এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।”

ভারতে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি দখলের পাঁয়তারা প্রসঙ্গে বক্তারা বলেন, “হিন্দুত্ববাদী শাসকগোষ্ঠী মুসলিমদের ধর্মীয় ও ঐতিহাসিক সম্পদ দখলের চক্রান্তে লিপ্ত। এর প্রতিবাদে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে।”

বক্তারা আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে একটি তহবিল গঠন করে ফিলিস্তিনের জনগণের সহায়তায় তা পাঠানো উচিত।” একইসঙ্গে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি করেন।
বিশ্বের শান্তি কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট