1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

ফরিদপুরে জাকের পার্টির বিশ্ব ইসলামি সম্মেলন শুরু

ওয়াহিদুজ জামান,ফরিদপুর:

 

ওয়াহিদুজ জামান,ফরিদপুর-

জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলি হযরত মাওলানা শাহসূফী খাজা ফরিদপুরীর (র:) ছাহেবের পবিত্র বেছালত ( ওফাত) দিবস স্মরণে জাকের পার্টির আয়োজনে ফরিদপুরের সদরপুর বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবারে চার দিনব্যাপী মহা পবিত্র বিশ্ব ইসলামি সম্মেলন শুরু হয়েছে।শনিবার ফজরের নামাজের পর থেকে ঐ সম্মেলনের আনুষ্ঠানিকতা আরম্ভ হয়।আগামী ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে।

সম্মেলন উপলক্ষে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আশেকান জাকেরান ও ভক্তবৃন্দ কাফেলা করে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে এসে জমায়েত হচ্ছে। এই চার দিন নফল ইবাদত,মিলাদ মাহফিল,জিকির-আসকারের মধ্যে দিয়ে সময় পার করবেন ভক্তবৃন্দরা।সম্মেলন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান,পুলিশ সুপারের নির্দেশে সম্মেলনে এলাকায় পোশাকধারী ও সাদা পোশাকে প্রায় আড়াই শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট