ইপেপার / প্রিন্ট
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বার্ষিক ওরস শরিফ।
শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এ ওরসে দেশের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য ভক্ত ও আশেকান বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত হন। ওরস উপলক্ষে মঞ্জিল প্রাঙ্গণে জিকির-আজকার, মিলাদ মাহফিল, ওয়াজ নসিহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেষ দিনে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফজরের নামাজ শেষে অনুষ্ঠিত আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
ওরস চলাকালীন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি ভক্তদের সেবায় স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ওরস সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
অংশগ্রহণকারী ভক্তরা জানান, প্রতি বছরের মতো এবারও আখেরি মোনাজাতে অংশ নিয়ে তারা আত্মিক প্রশান্তি অনুভব করেছেন।