1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ফরিদপুরে প্রবাসীর শীতবস্ত্র পেল হাজারো হতদরিদ্র পরিবার

দৈনিক স্বাধীনতার কন্ঠ অনলাইন ডেস্ক:

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে কাজাখিস্তান প্রবাসীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় জেলার সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জরিপের ডাঙ্গী হাফিজিয়া মাদ্রাসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই আয়োজন করা হয়। এ সময় চরবিষ্ণপুর ইউনিয়নের প্রায় এক হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, খাবার ও ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল, ভলিবল, ক্রিকেট সরঞ্জাম তুলে দেয়া হয়।
আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী জরিপের ডাঙ্গী গ্রামের আব্দুল ওহাব আকনের ছেলে ফরহাদ আকনের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। তিনি ২০০২ সাল থেকে কাজাখিস্তানে অবস্থান করছেন। বর্তমানে বাংলাদেশ-কাজাখিস্তান কমিউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশটির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিযুক্ত রয়েছেন। পাশপাশি সমাজের হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এই প্রবাসীর বাবা আব্দুল ওহাব আকন। তিনি বলেন, গরিব-দুঃখী মানুষ যাতে শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে পারে সেজন্য আমার ছেলে এই উদ্যোগ নিয়েছে। আজ আমি বাবা হিসেবে গর্বিত যে আমার ছেলে সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছেন। এছাড়া সে বিভিন্ন সময়ে এলাকার মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। আমি তাঁর জন্য দোয়া করি, সে যেন মানুষের পাশে সারাজীবন থাকতে পারে।
স্থানীয় জরিপের ডাঙ্গী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী মিজানুর রহমান রাজী বলেন, কাজাখিস্তান প্রবাসী ফরহাদ আকন ভাইয়ের অর্থায়নে এই আয়োজন করা হয়েছে। তিনি শুধু এই এলাকায় নয়, পুরো ফরিদপুর জেলার গরিব-অসহায় মানুষের খেদমত করে আসছে। সেই ধারাবাহিকতায় আজ প্রায় এক হাজার মানুষকে কম্বল দিয়েছেন। ভবিষ্যতেও মানুষের সেবা অব্যাহত রাখবে।
এ সময় ভিডিওকলের মাধ্যমে যুক্ত হয়ে সকলের কাছে দোয়া প্রার্থণা করেন প্রবাসী ফরহাদ আকন এবং ভবিষ্যতে তাঁর কর্মযজ্ঞ অব্যাহত রাখবেন বলে ব্যক্ত করেন। তাঁর এই শীতবস্ত্র পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র এ মানুষেরা এবং মঙ্গল কামনা করেন।
এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, হাঃ মাওঃ আব্দুর রহমান, মুফতী জাকির হোসেন ফরিদী,হাজী আব্দুস সালাম, শাহ আলম সানাল, জাহিদুল হক মাস্টার, জাহিদ খান, শেখ ফজলুর রহমান, তাজুল ইসলাম, মোকলেছুর রহমান সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট