1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ভাঙ্গায় হাইলাইট চক্ষু হাসপাতাল কেয়ারগিভিংয়ের ট্রেড ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন

দৈনিক স্বাধীনতার কন্ঠ অনলাইন ডেস্ক:

আব্দুল মান্নান,
ভাঙ্গা প্রতিনিধি-

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর এলাকায় হাইলাইট চক্ষু হাসপাতাল কেয়ারগিভিং সেন্টারের উদ্যোগে ৫টি ট্রেড ওরিয়েন্টেশন প্রোগ্রামের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় হাইলাইট চক্ষু হাসপাতাল কেয়ারগিভিং সেন্টার হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন অতিথি বৃন্দ ছাড়াও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

হাইলাইট চক্ষু হাসপাতাল কেয়ারগিভিং সেন্টারের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে মুরাদ মিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মহসীন, ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু- জাহের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিভ জুবায়ের নাদিম, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দিপু, হেড অব পার্টনারশিপ প্রজেক্টের রুপন কান্তি দত্ত। এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এতে ১২১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, এই প্রশিক্ষণমূলক কার্যক্রম স্বাস্থ্যসেবা নিশ্চিত যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম শেষ কনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট