1. info@swadhinatarkontha.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ভাঙ্গায় মোটরসাইকেল-অটোভ্যানের সাথে সংঘর্ষে প্রান গেল স্কুল শিক্ষার্থীর

দৈনিক স্বাধীনতার কন্ঠ অনলাইন ডেস্ক:

নিজস্ব প্রতিনিধি, ভাঙ্গা, ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মুন্সীবাড়ী কুমপাড় এলাকায় মোটরসাইকেলের সাথে অটোভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জিসান(১৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার সঙ্গীয় রাব্বি (১৮)। নিহত জিসান কাউলীবেড়া ইউনিয়নের মোটরা গ্রামের নুরু প্রামাণিক এর ছেলে এবং আহত রাব্বি আবুল বাশার মাতুব্বরের ছেলে। আজ দুপুর একটার দিকে কাউলীবেড়া- সদরপুর আঞ্চলিক সড়কের পড়ারন নামক স্থানে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই যুবক মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়ে সদরপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে তারা দু,জনই মারাত্মক আহত হয়। এ সময় জিসানের মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে জিসান মারা যায় এবং আহত রাব্বিকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আজ রাতে জিসানের মরদেহটি গ্রামে এসে পৌছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকে পুরো গ্রাম স্তব্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© আবেশ টেলিভিশন মিডিয়া লিমিটেড-২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট